৯ মাসের শিশুকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
কুষ্টিয়া শহরের থানাপাড়া বাঁধ এলাক ৯ মাসের ছেলে সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘরে মায়ের লাশ ঝুলন্ত দেখা যায়। একই সঙ্গে পাশে বিছানায় ছিল ৯ মাসের শিশু জীমের মরদেহ।
নিহত আকলিমা খাতুন থানাপাড়া বাঁধ এলাকার রতনের স্ত্রী ও তা মেয়ে জীম।
এলাকাবাসী জানায়, গড়াই নদীসংলগ্ন থানাপাড়া পুরাতন বাঁধে স্বামী রতনের বাড়িতে বসবাস করতেন আকলিমা। স্বামীর বাড়ির পাশেই বাবা মাজেদের বাড়ি। স্বামীর বাড়িতে সংস্কার কাজ করায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে বাবার বাড়িতে ৯ মাসের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন আকলিমা।
পরে বুধবার (২২ সেপ্টেম্বর) ভোরে এলাকাবাসী আকলিমার ঘরে ঢুকে দেখতে পান আকলিমার মরদেহ ঝুলছে। এ সময় পাশেই বিছানায় শিশু জীমের মরদেহ পড়ে আছে। পরে তাৎক্ষনিকভাবে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। এ খবর পেয়ে পুলিশ মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আকলিমা তার শিশু ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী জানান, আকলিমা দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা চলছিল। তার প্রথম পক্ষের স্বামী দুটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার সময় আকলিমার স্বামী একই এলাকায় তার নিজ বাড়িতে ছিল।
কুষ্টিয়া মডেল থানা ওসি সাব্বিরুল ইসলাম জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) ভোরে থানাপাড়া বাঁধের একটি বাড়ি থেকে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আকলিমা মানসিক রোগী ছিলেন।
তিনি আরও জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী আত্মহত্যা করেছেন। তবে তদন্ত প্রতিবেদন পেলে সবকিছু নিশ্চিত হওয়া যাবে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



